স্টাফ রিপোর্টারঃ ২৭ মার্চ ২০২৫ , ৩:২৫:২৭ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে ৩’শ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে মহাপরিচালকের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।
সেসময় ঝিনাইদহ জেলা কমাড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাসসুম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলার বিভিন্ন এলাকার ৩’শ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, তেল, সুজি, ঘিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
তানভীর সরদার /এমআই




















