সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ১১ মার্চ ২০২৬ , ৫:৩৩:০০ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনায় স্বামীর ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবরিনা সুলতানা নামে এক নারী।
বুধবার (১১ মার্চ) দুপুরে শহরের অজহর রোডে অবস্থিত কেএমএস টাওয়ারের তৃতীয় তলায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবরিনা সুলতানা অভিযোগ করেন, তার স্বামীকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিকভাবে নানা ধরনের জটিলতা তৈরি করা হচ্ছে। এতে করে তার স্বামীকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তোষজনক সমাধান পাননি। এ কারণেই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে বাধ্য হয়েছেন।
এ সময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামীর অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















