সারাদেশ

অর্থনৈতিক অনিয়মের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় নেত্রী সারা বহিষ্কার

  নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক (সিলেট) ১৬ এপ্রিল ২০২৬ , ১১:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক অনিয়মের অভিযোগ এবং শৃঙ্খলা কমিটির তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এর আগে মালেকা খানম সারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। তবে তাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়।

আরও খবর

Sponsered content