সারাদেশ

আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১২:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) নগরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আল-আমিন আকন, সদস্যসচিব মো. শাহিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির মরম্মত, যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম শিপলু ও মো. রনি সরদার, গৌলা ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. সুজন হাওলাদার ও সুজন খান, বাকাল ইউনিয়ন সভাপতি হেলাল হোসেন টুকু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল বেপারী, গৌলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আহ্বায়ক তালেব সরদার ও সদস্যসচিব রুবেল সরদার।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা মো. রাছেল, খাইরুল, সাদ্দাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল, শ্রমিক দলের নেতা মো. লোকমান খান, ছাত্রদল নেতা মো. সাজ্জাদসহ পাঁচ ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে বেগম জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content