বিনোদন

‘আমার জন্য দোয়া করবেন’

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১:১৭:২২ প্রিন্ট সংস্করণ

গেল বছর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের আগে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। এরপর আর দেশে ফেরেননি তিনি। স্টেজ শো করতে সেখান থেকেই বিভিন্ন দেশে ছুটে বেড়াচ্ছেন এই চিত্রনায়ক। তবে এবার প্রথমবারের মতো ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন জায়েদ খান। ১০ দিনের সফরে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই।

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় নিয়মিত উপস্থাপনা করছেন জায়েদ খান। তারকাদের নিয়ে তার এই অনুষ্ঠান ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

আরও খবর

Sponsered content