সারাদেশ

আশুলিয়ার বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত

  মোঃ নুরুজ্জামান শেখ , স্টাফ রিপোর্টার: ২২ নভেম্বর ২০২৫ , ১১:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার আশুলিয়ার বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে মাত্রা ৩.৩-এর কম্পন রেকর্ড করা হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।”

এর আগে, শুক্রবার সকালে ঢাকার ১৩ কিলোমিটার পূর্বে একটি শক্তিশালী ভূমিকম্প (মাপ: ৫.৭) অনুভূত হয়েছিল। এতে দুই শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারান। ঢাকায় মারা গেছেন চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

আরও খবর

Sponsered content