সারাদেশ

উলিপুরে দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৩ জুন ২০২৬ , ৯:৩৫:০১ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব উলিপুর কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব উলিপুরের সহ-সভাপতি ডা. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান খন্দকার, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, নূর মোহাম্মদ রোকন, আকবর আলী (মুভি বাংলা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের গণমাধ্যমের বিকাশে দৈনিক মতপ্রকাশের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, আগামী দিনেও দৈনিক মতপ্রকাশ সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে এবং গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।

আরও খবর

Sponsered content