প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ১:৫৫:২৯ প্রিন্ট সংস্করণ
মোঃ নুরুজ্জামান শেখ ,গাজীপুর: পারুলী বেগম অভাবে শৈশব-কৈশোর পার করেছেন। একপর্যায়ে নিজেকে জড়িয়ে ফেলেন মাদকের সঙ্গে। বস্তির এই মেয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন ভয়ংকর মাদক কারবারি। এরশাদনগর বস্তিতে পারুলী বেগম ‘বড় আপা’ হিসেবে পরিচিত। এলাকায় মাদকসম্রাজ্ঞী হিসেবেও পরিচিতি আছে। তার মাদক কারবারের কৌশল একটু ভিন্ন। আত্মীয়-স্বজনকে চা-বিস্কুটের দোকান করে দিয়েছেন। দোকানগুলোয় তারা ইয়াবা ও গাঁজার ব্যবসা চালান।
গাজীপুরের টঙ্গীতে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী পারুলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে পারুলীর স্বামীকে আটক করা হয়েছে। রোববার রাতভর অভিযান চালিয়ে এরশাদনগর ১ নম্বর ব্লক থেকে স্বামী স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করা হয়।সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্ধা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। এসময় তাদের কাজ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পারুলী মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘ দিন ধরে এরশাদনগরসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার স্বামী মানিকসহ আত্মীয়স্বজন তার মাদক ব্যবসা দেখাশোনা করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্ধা বিভাগের ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেন, পারুলী বেগম এরশাদনগর এলাকার মমতাজ উদ্দিন ওরফে বাদশা মিয়ার মেয়ে। মাদক ব্যবসায়ী পারুলীর বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, ৬ থেকে ৭ বছর আগে স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন-যাপন করার জন্য লিখিতভাবে জানিয়ে ছিলেন পুলিশের কাছে। এরশাদনগরসহ টঙ্গী বিভিন্ন এলাাকায় নামে-বেনামে জমি ও বাড়ি রয়েছে তার।




















