প্রচ্ছদ

মাধবপুরে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে সৈয়দ মো. ফয়সল: “নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে”

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১:২১:২০ প্রিন্ট সংস্করণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল বলেছেন, “ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “যারা শহীদ হয়ে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মধ্যেই জাতির মুক্তির সব পথনির্দেশনা দেওয়া আছে।”

আজ শনিবার সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সৈয়দ মো. ফয়সল বলেন, “১৯৯১ সালে তৎকালীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মাধ্যমে ধর্মঘর থেকে মাধবপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক পাকাকরণ করেছি। চৌমুহনী সোনাই নদীর ওপর বিশাল সেতু নির্মাণ করেছি, যার ফলে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে ধর্মঘরের সরাসরি সংযোগ সৃষ্টি হয়।”
তিনি আরও উল্লেখ করেন, “বুল্লা, খরকি ও বাঘাসুরা গ্রামের সড়কগুলোও আমারই হাত ধরে উন্নয়ন হয়েছে। আমি কখনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি, শুধুই মানুষের ভালোবাসার জন্য কাজ করেছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।”তিনি বলেন, “৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। একাধিকবার হবিগঞ্জ-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সবসময় জনগণের পাশে থেকেছি।”গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

  • অধ্যক্ষ সিরাজুল হক

  • সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক

  • উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল

  • ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content