দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি ও অস্ত্র সংক্রান্ত ১২টি মামলার আসামি কুখ্যাত ডাকাত কামাল হোসেনকে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কামাল ডাকাতকে রবিবার (২৭ জুলাই) দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত কামাল হোসেনকে (৫২) থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানা মূলে আটক করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, কামাল হোসেনের নামে বিভিন্ন জেলায় ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি কামাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।