জাতীয়

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১৪:১৪ প্রিন্ট সংস্করণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনের রাষ্ট্রদূত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তারা মতবিনিময় করেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইয়াও ওয়েন। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিবাদন জানান।

আরও খবর

Sponsered content