মোঃ শামীম মিয়া, স্টাফ রিপোর্টার ২ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দড়িচরিয়াকোনা কদমতলী বাসস্ট্যান্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইলিয়াস কাঞ্চন ভূঞা শরিফ, সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব মো. কামরুজ্জামান, পৌরসভার সাবেক কমিশনার জাকির হোসেন সুমন ও সহ–সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাগর ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পল্টু, পৌর কৃষক দলের সদস্যসচিব সোহরাফ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, বিএনপি নেতা মো. রাসেল, মো. মেরাজ, মো. রুবেল, আলা আমিন, জয়নাল ডাক্তার ও খোরশেদ মিয়াসহ ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে মোনাজাত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।














