মোঃ নুরুজ্জামান শেখ , গাজীপুর: ১৭ জানুয়ারি ২০২৬ , ৪:২৪:৩০ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের টঙ্গী ৫৬ নম্বর ওয়ার্ডে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব টঙ্গীর মধুমিতা মেগা সিটি কমপ্লেক্স প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমন।
এ সময় বক্তব্য রাখেন ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন, গাছা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খান, মহানগর তাঁতী দলের সদস্য মোঃ কামাল উদ্দিন, যুবদল নেতা শাহজাহান সরকার, লিয়াকত পাঠান, মাসুদ আলম, কালাম হোসেন, সৈয়দ সিফাত, ফয়সাল বাবু, আব্দুল হাকিম, আল আমিন হোসেন, হাসান আল মামুন, লাল মিয়া প্রধান, মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে দোয়া মাহফিলটি একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।




















