সারাদেশ

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ২ ডিসেম্বর ২০২৫ , ৬:৫১:০৪ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরের পূবাইল রোড আমতলী মাঠে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতা–কর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি মো. সরাফত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক সদস্য ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী।

এ সময় সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সায়মন খানসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content