মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ৬ এপ্রিল ২০২৬ , ৪:১৩:০১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে এসব মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের কাছে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ৯টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেন ৩টি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই কামরুল হাসান ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তরের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আনা হলে পুলিশ সুপার নিজ হাতে সেগুলো বুঝিয়ে দেন।




















