সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার-১

  অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার ৯ নভেম্বর ২০২৬ , ১২:২৬:১৭ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়,রাতে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিষ্ফোরণের শব্দে পুরো এলাকাসহ আশপাশের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীর মাঝে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে সেটি নিরাপদে হেফাজতে নেয়া হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহীন আকন্দ জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান,জড়িতদের শনাক্তেও ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content