সারাদেশ

চিকিৎসা শেষে কাল সুন্দরবনে ফিরছে সেই বাঘিনী

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ৮:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে আহত হওয়া বাঘিনীকে আবার বনে ফেরানোর প্রস্তুতি চলছে। বর্তমানে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে থাকা বাঘিনীটি সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত খুলনার বয়রায় অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে সাংবাদিকদের জন্য বাঘিনীটির ছবি ও তথ্য সংগ্রহের সুযোগ রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার রাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বাঘটিকে সুন্দরবনের উদ্দেশে পাঠানো হবে। এরপর বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের উপযুক্ত স্থানে বাঘটিকে অবমুক্ত করা হবে।

বন বিভাগ জানিয়েছে, চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর বাঘটির শারীরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে তাকে আবারও তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সুস্থ হয়ে ওঠা বন্যপ্রাণীকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও খবর

Sponsered content