সারাদেশ

জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২৬ , ১২:২৬:২৯ প্রিন্ট সংস্করণ


বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে নওগাঁর মান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে)-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল এবং অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকারসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর বহুদলীয় গণতন্ত্রের চিন্তা ও জাতীয়তাবাদী দর্শন আজও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। তাঁরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content