কৃষি বার্তা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিংক ধান সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদক॥ ১৩ আগস্ট ২০২৫ , ১:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে জিংক ধান সম্প্রসারণ, নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ সভা বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার আরএমও (RMO) ডাঃ আহাদুজ্জামান সজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজদা-ই জান্নাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার, হারভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, রিসার্চ এ্যাসোসিয়েট (আরডিআরএস) পল্লব গোসামী, টেকনিক্যাল অফিসার রবিউল ইসলাম, রিঅ্যাক্ট-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার কবিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ও ব্যবসায়ীসহ মোট ৪৫ জন উপস্থিত ছিলেন।

সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ এবং জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা উজ্জীবিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ সেক্টরে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content