প্রচ্ছদ » কৃষি বার্তা » আধুনিক কৃষি চর্চা বাস্তবায়নে হিলিতে কংগ্রেস অনুষ্ঠিত
আধুনিক কৃষি চর্চা বাস্তবায়নে হিলিতে কংগ্রেস অনুষ্ঠিত
মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১০ জুন ২০২৬ , ৪:২৮:১৮প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরের হিলিতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘পার্টনার’ প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি সার ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও কৃষিবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে কৃষি উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।