খেলাধুলা

তোরেসের হ্যাটট্রিকে বেতিসকে হারাল বার্সা

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ

প্রথমার্ধেই দারুণ এক হ্যাটট্রিক বার্সেলোনাকে ৫-৩ গোলের জয় এনে দিলেন ফেরান তোরেস। রিয়াল বেতিসের মাঠে লা লিগার ম্যাচে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কাতালানরা এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান চার-এ উন্নীত করে।

ষষ্ঠ মিনিটে আন্তনির গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে মাত্র সাত মিনিটের ব্যবধানে দুইবার জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন তোরেস। ম্যাচের ৩১তম মিনিটে রুনি বার্ডঘি তার প্রথম লা লিগা গোল করে ব্যবধান বাড়ান। এরপর তোরেস সম্পন্ন করেন তার হ্যাটট্রিক।

লামিন ইয়ামালের পেনাল্টিতে ব্যবধান আরও বাড়ে। তবুও হার মানেনি বেতিস। ৮৫তম মিনিটে কর্নার থেকে দিয়েগো লোরেন্তে এক গোল শোধ করেন এবং পাঁচ মিনিট পরে কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে আরেকটি গোল করেন। তবে সেটি ছিল খুবই দেরিতে-নির্ধারিত তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা।

দিনের অন্য ম্যাচে, তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল ২-০ গোলের জয়ে হারায় গেতাফেকে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারায় দেপোর্তিভো আলাভেস।

১৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ রয়েছে চার পয়েন্ট পিছনে। বেতিস ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

আরও খবর

Sponsered content