সারাদেশ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৯:৩৫:৫৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে অন্যতম কম। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে।
এদিকে তেতুলিয়া (পঞ্চগড়) ১২ দশমিক ২ ডিগ্রি  সেলসিয়াস, রংপুর ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী (পাবনা) ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যশোর ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ বাড়ায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা হঠাৎই বেশ বেড়ে গেছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
স্থানীয় শ্রমিক রফিকুল ইসলাম জানান, সকালবেলা কাজে বের হতে কাঁপুনি লাগে। আগের কয়েক দিনের চেয়ে আজ শীত অনেক বেশি মনে হচ্ছে।
রিকশাচালক মজিবর রহমান বলেন, শীতে যাত্রী কম থাকে। ভোরে রাস্তাও ফাঁকা থাকে। আয় রোজগারেও প্রভাব পড়ছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, শীতে সর্দি-কাশি ও ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নিতে হবে। বাইরে বের হলে উষ্ণ কাপড় ব্যবহার জরুরি।

আরও খবর

Sponsered content