জাতীয়

দূষিত বাতাস পাকিস্তানে, ঢাকার পরিস্থিতি কেমন?

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ শনিবার ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ২২২। এমন স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩১৬। বায়ুমানের এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। তাই মাস্ক ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। অন্যদিকে ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। যদিও দেশটির আরেকটি শহর কোলকাতার বাতাসে দূষণের মাত্রা অনেকটাই কম। তবে এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। ১৮২ স্কোর নিয়ে কোলকাতার অবস্থান পঞ্চম।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও খবর

Sponsered content