রাজনীতি

নারীরা জামায়াতের আমির হতে পারবেন না, এটা মেনে নিয়ে রাজনীতিতে এসেছি

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৩:৩৮ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা বলেছেন, নারীরা জামায়াতের আমির হতে পারবেন না। এটা মেনে নিয়ে আমরা রাজনীতিতে এসেছি। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন মহিলা জামায়াতের নেত্রীরা। ঘণ্টাব্যাপী বৈঠকে নানা অভিযোগ সিইসির কাছে উপস্থাপন করা হয়। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, সদস্য মারজিয়া বেগম ও ডা. হাবিবা চৌধুরী সুইট বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা বলেন, নারী শীর্ষ পদে থাকলেই একটা কিছু হবে এটা ঠিক নয়। এর আগে দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু নারীর কোনো উন্নয়ন হয়নি। জামায়াত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বাসী।

হাবিবা চৌধুরী সুইট বলেন, আমরা লোকাল ইলেকশনে নারী প্রার্থী দিচ্ছি এটা কিন্তু প্রমাণিত। সামনে নারীরাও জামায়াতের ভালো পদে আসবে। পরবর্তী সময়ে নারীরা সংসদ ভোটে সরাসরি লড়াই করবে।

আরও খবর

Sponsered content