জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি: ১০ জুন ২০২৬ , ১১:২৮:৪৮ প্রিন্ট সংস্করণ
ফেনীতে বিভিন্ন ভ্রান্ত ও বিভ্রান্তিকর মতাদর্শের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে “বাতিল প্রতিরোধ আন্দোলন” নামে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এ কমিটির ঘোষণা দেওয়া হয় সম্প্রতি অনুষ্ঠিত এক সভায়।
ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুমিনুল হক জাদিদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইউছুফ কাসেমী।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা ইলিয়াস বিন নাজেম, মুফতি ফয়েজ উল্লাহ, মাওলানা সালমান বিন মনসুর, মাওলানা গাজী এনামুল হক ভূঁঞা, মাওলানা মোজাফফর আহমেদ জাফরী, মাওলানা নাজমুল আলম এবং মাওলানা নুরুল করীম।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ মাওলানা ওমর ফারুক ও আলহাজ মাওলানা একরামুল হক ভূঁঞা। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা আবুল কাশেম নোমানী, মাওলানা তৈয়ব সুলতানি, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কারী আবু বাকার এবং মাওলানা আলাউদ্দিন নুরী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক হিসেবে মাওলানা মীর আহোসেন, সহ-অর্থ সম্পাদক হিসেবে মাওলানা মহি উদ্দীন ওয়াসেকপুরী, প্রচার সম্পাদক হিসেবে মাওলানা আজিজুল্লাহ আহমদী, সহ-প্রচার সম্পাদক হিসেবে মাওলানা ইসমাইল, মিডিয়া সম্পাদক হিসেবে মাওলানা সোহাইল এবং সহ-মিডিয়া সম্পাদক হিসেবে মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী দায়িত্ব পেয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, ইসলামের আকীদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে তারা যে মতবাদ ও কর্মকাণ্ডকে মনে করেন, সেগুলোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, আলোচনা সভা ও সেমিনার আয়োজন এবং শান্তিপূর্ণ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ প্ল্যাটফর্ম কাজ করবে।
তারা আরও বলেন, ফেনীর আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে ধর্মীয় বিভ্রান্তি, সামাজিক অস্থিরতা এবং বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।




















