প্রতিনিধি ৭ মার্চ ২০২৬ , ১২:০২:১১ প্রিন্ট সংস্করণ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর অষ্টম দিনের সকালে ঘুম থেকে উঠেছেন দেশটির মানুষ। যেখানে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থাপনা ও এলাকায় এই হামলা অব্যাহত রয়েছে।
আল জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্যরাতের পর থেকে কয়েক ঘণ্টা আগ পর্যন্ত আবারও একাধিক হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর দুটি প্রধান বিমানবন্দরের একটি মেহরাবাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এর আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতায় সৃষ্ট কম্পন শহরের বিভিন্ন মহল্লায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
শুধু রাজধানী নয়, দেশের আরও কয়েকটি শহরেও একই সময়ে হামলা চলতে থাকার খবর পাওয়া গেছে।
এসব হামলায় কেবল সামরিক স্থাপনা বা রাজনৈতিক কেন্দ্রই নয়, আবাসিক এলাকা, বিদ্যালয় এবং হাসপাতালও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলে জানা গেছে।





















