প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০৯:০৩ প্রিন্ট সংস্করণ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৫-২৬’-এর স্বীকৃতি অর্জন করেছে। একই সাথে এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তফা কামাল-কে ‘ইনফ্লুয়েনশিয়াল বিজনেস লিডার ইন এশিয়া’-এর সম্মাননায় ভূষিত হয়েছেন। দুবাইয়ে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড (বিএআরসি এশিয়া) কর্তৃক আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়।
একটি ইনডিপেন্ডেন্ট রিসার্চ প্রসেস এবং এক্সপার্ট জুরি প্যানেলের মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত এই স্বীকৃতি,এমজিআই-এর উদ্ভাবন, ভোক্তাসাধারণের আস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক নেতৃত্বের প্রতিশ্রুতিকে তুলে ধরে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এফএমসিজি ও নির্মাণ সামগ্রী থেকে শুরু করে জ্বালানি, হসপিটালিটি ও আর্থিক সেবা খাতসহ ৫৪টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট পরিচালনার করে আসছে এমজিআই। বর্তমানে প্রতিদিন বাংলাদেশের প্রতি দুইটি পরিবারের একটি এমজিআই-এর পণ্য ব্যবহার করে।
শিল্প খাতে এমজিআই-কে এই অঞ্চলের একটি অন্যতম প্রধান শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠানটির বিস্তৃত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, অবকাঠামো, ব্যাংকিং, গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী নেতৃত্ব প্রদানের জন্য জনাব মোস্তফা কামাল এই সম্মাননায় ভূষিত হন।
‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ এমন সব শীর্ষস্থানীয় ব্র্যান্ড গুলোকে তুলে ধরে, যারা তাদের ঐতিহ্য, টেকসই অগ্রযাত্রা এবং উন্নত পণ্য ও সেবার সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে নতুন মানদ- স্থাপন করে এবং অর্থনীতিতে পরিবর্তন নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়া-এর ভবিষ্যৎ গড়ে তুলতে স্বনামধন্য মার্কেট লিডার এবং দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড উভয়কেই তারা স্বীকৃতি প্রদান করে।
দুবাইয়ে অনুষ্ঠিত আয়োজনে এমজিআই এবং মোস্তফা কামালের পক্ষে এমজিআই হেড অব চার্টারিং রেমজি ইসেভার পুরস্কার গ্রহণ করেন।




















