খেলাধুলা

বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ১:১০:৫৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে ঘিরে নাটকীয়তার যেন শেষ নেই। তিনবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। ঐতিহ্যবাহী প্লেয়ার্স ড্রাফট বাদ দেওয়া হয়েছে এই মৌসুমে। আর ঠিক এই সময়েই যোগ হলো নতুন উত্তাপ-বিপিএলে যুক্ত হলো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

সোমবার রাতেই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে দেশ ট্রাভেলস মালিকানায় নোয়াখালী এক্সপ্রেসকে বিপিএলের নতুন দল হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। দলটির এক কর্মকর্তা জানান, ‘রাতেই আমরা মেইল পেয়েছি অনুমোদনের ব্যাপারে। আজই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

এই নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হওয়ায় বিপিএলের দলসংখ্যা পাঁচ থেকে বেড়ে দাঁড়াল ছয়ে।

পরিকল্পনামাফিক সবকিছু এগোলে বিপিএলের নতুন মৌসুম শুরু হবে ২৬ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি। আসরকে সামনে রেখে পরিবর্তন এসেছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও।

বিপিএলের ছয় দলের নাম চূড়ান্ত

রংপুর রাইডার্স

ঢাকা ক্যাপিটালস

সিলেট টাইটান্স

রাজশাহী ওয়ারিয়র্স

চিটাগং রয়েলস

আরও খবর

Sponsered content