প্রচ্ছদ

বিরামপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

  প্রতিনিধি ২৮ জুন ২০২৫ , ১১:৩৩:১১ প্রিন্ট সংস্করণ

বিরামপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ জাহিদ হোসেন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ডাঃ জাহিদ হোসেন বলেন, “বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির প্রকৃত শক্তি। বিরামপুরে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আজ থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হলো।” তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, তোছাদ্দেক হোসেন তোছা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিরামপুরে বিএনপি আরও সংগঠিত ও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content