প্রচ্ছদ

মহেশপুর সীমানা এলাকা থেকে এক ভারতীয় নারী আটক

  মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি  ২৩ এপ্রিল ২০২৫ , ৭:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের মহপশপুর ৫৮ বিজিবির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর উপজপলার বাঘাডাঙ্গা সীমান্তের কাঞ্চনপুর গ্রামের ব্রীজের উপর থেকে ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। আটককত ভারতীয় নারী নদীয়া জেলার হাসঁখালি থানার বটনা ফুলবাড়ী কুঠিপাড়া গ্রামের শংকর সরদারের মেয়ে শ্যামলী সরদার (২৬)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাঘাডাঙ্গা সীমান্তের কাঞ্চনপুর গ্রামের ব্রীজের উপর দিয়ে আসার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জিনারুল ইসলামের টহলদল  ভারতীয় নারী শ্যামলী সরদারের কাছে বাড়ী কোথায় জানার চেষ্টা করলে তিনি ভারতে বলে জানান। তখন তাকে আটক করা হয়।
আটক ভারতীয় নারী শ্যামলী সরদারকে রাতেই মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মেহাম্মদ সাইফুল ইসলাম।

নাসির উদ্দীন /এমআই

আরও খবর

Sponsered content