সারাদেশ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি  ৮ ডিসেম্বর ২০২৫ , ২:১৩:৪৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল হক (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে রতনপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে। কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

আরও খবর

Sponsered content