সারাদেশ

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, সুষ্ঠু তদন্তের দাবি

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩ জুন ২০২৬ , ৮:২৯:৪৮ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামে মোছা. সাফিয়া খাতুন রিমু (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিয়াদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যরা রিমুর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের স্বজনরা দাবি করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তারা ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এদিকে, গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে এক নারী গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একতা মেডিকেল সার্ভিসে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এলাকাবাসী ও স্বজনরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content