আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ১১:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বন্ধের অনিশ্চয়তা এবং এর ফলে তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের আশা কমে আসার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে তিন সপ্তাহে প্রায় ৭ শতাংশ দরপতনের পর এক লাফে সর্বনিম্ন অবস্থান থেকে আংশিক ঘুরে দাঁড়ায় তেলের দাম।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৬১ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা এবং কূটনৈতিক অগ্রগতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে সরবরাহ ঝুঁকির আশঙ্কা তৈরি করেছে। এর ফলে আগের দিনের বড় দরপতনের পর আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

আরও খবর

Sponsered content