সারাদেশ

শিবগঞ্জের তত্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার— ২৫ জানুয়ারি ২০২৬ , ৬:০২:১০ প্রিন্ট সংস্করণ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তত্তিপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে গঙ্গা নদীর তীরে এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের সমাগম ঘটে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ মোচন ও আত্মশুদ্ধির আশায় ভক্তরা গঙ্গা নদীতে স্নান করেন। গঙ্গাস্নানকে কেন্দ্র করে তত্তিপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষসহ সব বয়সী মানুষ এ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। সার্বিক ব্যবস্থাপনায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আয়োজকরা।

স্থানীয়রা জানান, প্রতি বছর নির্দিষ্ট সময়ে তত্তিপুরে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে, যা এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

আরও খবর

Sponsered content