সারাদেশ

শেরুয়া দহপাড়ায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  মাসুম বিল্লাহ শেরপুর ৫ নভেম্বর ২০২৫ , ৮:৪৯:৪৮ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

বগুড়ার শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া নামাপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন শাহ্ বন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ বন্দেগী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদ পারভেজ, যুবদল নেতা নূরুল ইসলাম নিরব, আমিনুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিকো, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সবুজ হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উঠান বৈঠকে এলাকার তরুণ ও যুবসমাজের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আরও খবর

Sponsered content