মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাফিন, লেফটেন্যান্ট সারওয়ার, ওয়ারেন্ট অফিসার লিয়াকত, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেকসহ সেনাবাহিনীর সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এ বিষয়ে মাগুরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাফিন জানান, “আজ থেকে পর্যায়ক্রমে মাগুরা জেলার প্রতিটি উপজেলায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















