সারাদেশ

শ্রীপুর থানায় জমজমাট ফোর্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

   মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১২:১০:৪৯ প্রিন্ট সংস্করণ

 

ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে মাগুরার শ্রীপুর থানায় অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে এক বর্ণিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে থানার প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়।

রোমাঞ্চকর ফাইনাল খেলায় ড্রাইভার সোহান ও বেলাল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, আর ওসি ইদ্রিস আলী ও এসআই আশিকুল জুটি রানার্স–আপ হন। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উদ্বোধনী ঘোষণায় থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “খেলাধুলা শুধু আনন্দ দেয় না, এটি শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি এবং দলীয় মনোভাব জাগিয়ে তোলে। পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিনসহ থানার কর্মকর্তাবৃন্দ, ফোর্স সদস্য ও বিপুল সংখ্যক স্থানীয় দর্শক।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা থানা পুলিশের খেলাধুলা–বান্ধব এই উদ্যোগের প্রশংসা করেন এবং এমন ইতিবাচক কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content