সারাদেশ

সাতক্ষীরার চার আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ভোটের মাঠে জমে উঠছে লড়াই

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা : ২২ জানুয়ারি ২০২৬ , ৫:৪৯:১০ প্রিন্ট সংস্করণ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, দলীয় পরিচয় ও নির্বাচনী প্রতীক চূড়ান্তভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে ঘোষিত তালিকা অনুযায়ী প্রতিটি আসনেই একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে ভোটের লড়াই জমে উঠছে।

সাতক্ষীরা-১ (সংসদীয় আসন নং ১০৫):
এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল),
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা),
বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম (ডাব),
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. হাবিবুর ইসলাম হাবিব (ধানের শীষ)
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম (হাতপাখা)।

এই আসনে তালা ও কলারোয়া উপজেলা নিয়ে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৮৭৩ জন, নারী ২ লাখ ৪৮ হাজার ৯৭৩ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।

সাতক্ষীরা-২ (সংসদীয় আসন নং ১০৬):
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবিউল ইসলাম (হাতপাখা),
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক (দাঁড়িপাল্লা),
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. আব্দুর রউফ (ধানের শীষ),
জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান আশু (লাঙ্গল)
এবং বাংলাদেশ জাসদের মো. ইদ্রিস আলী (মোটরগাড়ি)।

নতুন সীমানা অনুযায়ী সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা নিয়ে এই আসনে ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন। এখানে পুরুষ ২ লাখ ৬৫ হাজার ৯৬৫ জন, নারী ২ লাখ ৬৯ হাজার ৬৮৫ জন এবং তৃতীয় লিঙ্গ ৪ জন।

সাতক্ষীরা-৩ (সংসদীয় আসন নং ১০৭):
এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাজী আলাউদ্দিন (ধানের শীষ),
জাতীয় পার্টির মো. আলিপ হোসেন (লাঙ্গল),
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়াজেদ কুরুনী (হাতপাখা),
স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম (ফুটবল),
বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর রুবেল হোসেন (রকেট)
এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হাফেজ মুহা. রবিউল বাসার (দাঁড়িপাল্লা)।

বর্তমানে এই আসনে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা নিয়ে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ২২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৯৮৩ জন, নারী ২ লাখ ৪৮ হাজার ২৩৫ জন এবং তৃতীয় লিঙ্গ ৩ জন।

সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন নং ১০৮):
এ আসনে ভোটের মাঠে নামছেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের এস. এম. মোস্তফা আল মামুন (হাতপাখা),
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী জি. এম. নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা),
জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ (লাঙ্গল)
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. মনিরুজ্জামান (ধানের শীষ)।

এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ২৭ জন, নারী ১ লাখ ৪৮ হাজার ২১ জন এবং তৃতীয় লিঙ্গ ৪ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং তৃতীয় লিঙ্গসহ অন্যান্য ভোটার ১৩ জন।

প্রতীক বরাদ্দের পর চারটি আসনেই প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণা জোরদার করেছেন।

আরও খবর

Sponsered content