প্রচ্ছদ

শ্রীপুরে নারীকে উচ্ছেদ ও নাতি-নাতনিকে মারধরের অভিযোগ

  বাবুল মিয়া, গাজীপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৪৫:০১ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুরে খুকি আক্তার নামের এক নারী তার স্বামীর ভিটেবাড়ি থেকে উচ্ছেদ, নাতি-নাতনিকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (১৪ এপ্রিল) বিকেলে শ্রীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে খুকি আক্তার জানান, তার ছেলে নাজিম উদ্দিন মারা যাওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ কয়েকজন বিবাদী অহেতুক শত্রুতা করে আসছে। প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালাগাল, মারধর এবং বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে।

খুকি আক্তারের অভিযোগ, বিবাদীরা তার নাতনী নুসরাত (৭) ও নাতি সাবেদ আলীকে (৪) একাধিকবার মারধর করেছে। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বিকেলে নাতিকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। উল্টো ওই ঘটনায় তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, বিবাদীরা তার ভাড়া বাড়ির টাকা জোরপূর্বক তুলে নিচ্ছে এবং সুযোগ পেলেই খুন-জখমের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে খুকি আক্তার ন্যায়বিচার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

Sponsered content