চাকরি

রংপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তা আটক, এক মাসের কারাদণ্ড

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ২৫ অক্টোবর ২০২৫ , ৬:০৪:৩৫ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রংপুরে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গোলাম রব্বানী নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংকের রংপুর করপোরেট শাখায় কর্মরত। তিনি পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি রাহাদুজ্জামান সুজন নামে এক পরীক্ষার্থীর সঙ্গে আর্থিক চুক্তিতে প্রক্সি দিতে কেন্দ্রে প্রবেশ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলাম রব্বানীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি ভবিষ্যতে খাদ্য বিভাগের কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

খাদ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণির উপ-খাদ্য পরিদর্শক পদে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষাটি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে। রংপুর বিভাগের ৪৬টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নেন।

আরও খবর

Sponsered content