শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ১২ নভেম্বর ২০২৫ , ১১:৩৪:৩৭ প্রিন্ট সংস্করণ
মঙ্গলবার রাত থেকেই সাতক্ষীরা শহরের ঐতিহাসিক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, এটি গুজব এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্তম্ভের চারপাশে পুড়ে যাওয়ার চিহ্ন ও পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন,সাতক্ষীরা জেলা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করা সম্ভব হবে।
এদিকে সাতক্ষীরা জেলা পুলিশের ভেরিফায়িড ফেসবুক থেকে জানা যায় জুলাই স্তম্বে আগুন লাগার বিষয়টি সত্য নয়, গুজব। এ ধরনের কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।




















