অর্থ-বাণিজ্য

কোহিনূর কেমিক্যাল কোম্পানীর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ

দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রেজাউল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও জনাব কাজী মামুনুল আশরাফ, কোম্পানী সচিব মো. কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মোহা. শামীম কবির।

ওই সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং আলোচ্য সূচিসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

আরও খবর

Sponsered content