সারাদেশ

হরিণাকুণ্ডুতে বেগম রোকেয়া দিবস পালিত, পাঁচ ‘জয়িতা’কে সম্মাননা

  মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৯:১৩:৩১ প্রিন্ট সংস্করণ

 

বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রোকেয়া দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পাঁচ ‘জয়িতা’ নারীকে সম্মাননা প্রদান করা হয়।

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আনোয়ারুল করির, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী, হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ কুমার ঘোষ, সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক জে. এম. মোবাশ্বের হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ শফিকুর রহমান, সাংবাদিকবৃন্দ এবং সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বেগম রোকেয়ার জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, নারীশিক্ষা, অধিকার ও সাম্য প্রতিষ্ঠায় তাঁর অবদান অনন্য। পরিবার–সমাজ–রাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টায় নারী উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব—এ কথা তাঁরা জোর দিয়ে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়—

  • সফল জননী: নুরুন্নাহার বেগম
  • নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু: মোছাঃ নাছিমা খাতুন
  • সমাজ উন্নয়নে বিশেষ অবদান: মোছাঃ ফেরদৌস বেগম
  • অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: আঙ্গুরা খাতুন
  • শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য: মোছাঃ লাবনী পারভীন

আয়োজকরা জানান, এ ধরনের স্বীকৃতি নারীদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং সহিংসতা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content