বিনোদন

কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবনে জোভান-পায়েল

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:০৭:৪৯ প্রিন্ট সংস্করণ

কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্পে আবর্তিত হয়েছে অসাধারণ একটি নাটক। যে গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে কেয়া পায়েল।

নাটকে জোভান- পায়েলের রসায়ন নতুন কিছু নয়, বরং প্রমাণিত সফল তারা। তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দু’জনে। কারণ, এবার আর প্রেম-বিরহ নয়। সরাসরি সংসার, সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপড়েনের জীবনে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে।

এমনটাই জানান নির্মাতা এস আর মজুমদার। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘কোটিপতি’। যা মুক্তি পাচ্ছে ঈদে-চাঁদে নয়, এই শীতে।

বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

নির্মাতা মজুমদার জানান, ‘কোটিপতি’ মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠবে।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘কোটিপতি’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আরও খবর

Sponsered content