সারাদেশ

মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

  মেহেরপুর প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৫:৫৪:০২ প্রিন্ট সংস্করণ

আইটি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, মেহেরপুর-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রশাসন ও কারিগরি বিভাগের (যুগ্ম সচিব) সদস্য মোহাম্মদ সাইফুল হাসান।

বক্তারা বলেন, এই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার মেহেরপুরের তরুণদের তথ্য প্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইটি উদ্যোক্তা তৈরি হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, আইটি উদ্যোক্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content