বিনোদন

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ১:১৪:০৪ প্রিন্ট সংস্করণ

গানের পাশাপাশি নেটদুনিয়ায় বেশ সক্রিয় জনপ্রিয় গায়িকা নাজমুন মনিরা ন্যানসি। গানের পাশাপাশি ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে দেখা যায় এই গায়িকাকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি অভিযোগ আনলেন নিজের চাচার বিরুদ্ধে। জানালেন, আওয়ামী লীগের নেতার সহায়তায় গ্রামের জমি দখল করেছেন তার চাচা।

এক ফেসবুক পোস্টে ন্যানসি লিখেছেন, ‘নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করেছিল।’

ওইসময় প্রাশসনিক সহায়তা পাননি উল্লেখ করে গায়িকা লিখেছেন, ‘আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজি হয়নি!’

সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে ন্যানসি লিখেছেন, ‘সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন।’

সবশেষে জনপ্রিয় এই গায়িকা লিখেছেন, ‘আশা করি, এবার ন্যায় বিচার পাব। শীঘ্রই আসব, ইনশাআল্লাহ।’

ন্যানসির পোস্টে অনেকেই তাকে মামলা করার পরামর্শ দিয়েছেন। উত্তরে গায়িকা লিখেছেন, ‘করেছিলাম, লাভ হয়নি। সে তখন রাজনৈতিক জোর খাটিয়ে ২০২১ সালে পুরো জায়গা বাউন্ডারি করে দখল নেয়।’

সেইসঙ্গে জানিয়েছেন করোনা মহামারির সময় ন্যানসির বাবার মৃত্যুর পর জমি দখল করেছেন গায়িকার চাচা।

আরও খবর

Sponsered content