রাজনীতি

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৭:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।

তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা।

পরে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।

আরও খবর

Sponsered content