বিনোদন

বিরহের আবেগে ভরা তানজিল মিসবাহর নতুন গান ‘চাঁদ বদনে’

  বিনোদন ডেস্ক: ২৭ জানুয়ারি ২০২৬ , ২:১০:৫৩ প্রিন্ট সংস্করণ


‘চাঁদ বদনে’ মূলত একটি  বিষণ্ণ  বা ‘স্যাড ভাইব’র গান। এর কথা ও সুরের মধ্যে যে হাহাকার আছে, তা বিরহী হৃদয়ের শ্রোতাদের ভীষণভাবে স্পর্শ করবে। গানটির ভিডিওর গল্পটিও বেশ নাটকীয় ও আবেগঘন—এমনটাই মনে করছেন গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘চাঁদ বদনে’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকবিতা রচনা ও তাতে সুরও করেছেন তানজিল মিসবাহ। সংগীতায়োজনে ছিলেন সোভন রায়।

কুয়াকাটার বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত স্যাড রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। এতে তানজিল মিসবাহর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন সুমাইয়া।

গানটি নিয়ে আশাবাদী তানজিল মিসবাহ বলেন,
“যারা বিরহের গান ভালোবাসেন এবং বাস্তব জীবনের বিচ্ছেদকে অনুভব করেছেন, তারা এই গানটির সঙ্গে নিজেদের খুব সহজেই মেলাতে পারবেন। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে।

আরও খবর

Sponsered content