প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ , ১:২২:১১ প্রিন্ট সংস্করণ
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের (বাসাইল-সখিপুর) সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় রাষ্ট্রপতি তাকে শপথ পড়ান।
এর আগে মন্ত্রিসভার নতুন এই সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।




















