শিক্ষা ও শিক্ষাঙ্গন

শাবিপ্রবির ২ হলে নতুন প্রভোস্ট

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ১২:০২:৪৪ প্রিন্ট সংস্করণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিজয় ২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এক অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট পদ থেকে এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীনকে বিজয়-২৪ হলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে সৈয়দ মুজতবা আলী হলের নতুন প্রভোস্ট হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন।

আরও খবর

Sponsered content